অন্বেষণ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট ১ আসনে এনসিপি’র মনোনয়ন পেলেন এহতেশাম হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনয়ন পেলেন দলটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথম দফায় ১২৫টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এবারের নির্বাচনে তারা “ব্যালট রেভল্যুশন”-এর ডাক দিচ্ছেন। তিনি দলীয় প্রতীক ‘শাপলা কলি’ এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার জোরদার করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

সিলেট বিভাগে এনসিপির ঘোষিত প্রার্থী সিলেট-১: এহতেশাম হক, সিলেট-৩: ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪: মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪: প্রীতম দাশ, হবিগঞ্জ-৪: নাহিদ উদ্দিন তারেক ।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা জানান, তাদের দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেড় হাজারেরও বেশি আগ্রহী প্রার্থী। তিনি বলেন, এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকায় “ব্যতিক্রমধর্মী ও নতুন চেহারা” দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১০

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১১

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১২

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৩

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৫

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

১৬

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

১৭

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১৮

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১৯

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

২০