নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর সৃষ্টির আলো আজও আমাদের পথ দেখায়। তাঁর কবিতা ও গানে যেমন প্রেম ও সৌন্দর্যের মুগ্ধতা রয়েছে, তেমনি রয়েছে শোষণ-বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে দুর্বার প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ। সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার যে দীপ্ত চেতনা নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের অনুপ্রাণিত করে চলেছে।

তিনি বলেন, আজ থেকে একশ বছর আগে জাতীয় কবির পদধূলিতে ধন্য হয়েছিল সিলেটের মাটি। সেই ঐতিহাসিক স্মৃতির শতবর্ষ উদযাপন আমাদের জন্য একই সঙ্গে আনন্দ, গৌরব ও দায়বদ্ধতার বিষয়। নজরুলকে শুধু স্মরণ করলেই হবে না, তাঁর সাহিত্য ও দর্শনের মানবিক বাণীকে হৃদয়ে ধারণ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলার শাখার উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্ব এবং যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খুর্শেদ,সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মিছবাহ আহমদ জেহীন,মহানগর জিয়া মঞ্চের এর আহবায়ক মাসুদ আহমদ কবির।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলার যুগ্ম আহবায়ক মো. শামীম আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক কবি সুয়েজ হোসেন,কন্ঠশিল্পী সৌরভ সৌহেল, নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা, সংগীত শিক্ষক হেনা মজুমদার, অয়ন দে, সংগঠনের যুগ্ম আহবায়ক সাহেল আহমদ নয়ন,প্রিয়দর্শন দত্ত পাভেল,হাফিজুল ইসলাম,দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য অভিনয় শিল্পী মো. কামাল , সদস্য উজ্জ্বল মালাকার,নাজিম উদ্দিন,মো. কাজিম প্রমুখ।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর,মুরারি চাঁদ কলেজ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী নাঈমুল ইসলাম গুলজার। নজরুল সংগীত প্রতিযোগিতায় বিচারক ছিলেন সংগীত প্রশিক্ষক হেনা মজুমদার ও হেনা মজুমদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

১

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

২

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৩

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৪

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

৬

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

৭

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

৮

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

৯

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১০

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১১

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১২

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৩

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৪

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৫

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১৬

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৭

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৮

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৯

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

২০