রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি মদন মোহন কলেজের সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য’র সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের কোষাধ্যক্ষ রিয়াদ মাহফুজ মাছুম’র সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক হোসনে আরা কামালী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ফরিদ আহমদ, অধ্যাপক জয়া রাণী আইন, সহ. অধ্যাপক পদ্মভূষণ দেব, প্রভাষক চৌধুরী ফেরদৌস আরা কামাল, প্রভাষক পাপিয়া রাণী দেবী, কলেজের প্রধান সহকারী বিভাষ রায়, রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক রায়কুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান, সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি কামাল হোসেন রুবেল, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কাওছার মাহমুদ জয়, রবিন মিয়া, জুবায়ের রহমান প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তায়েফ আহমদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন জয় সরকার।
সভাপতির বক্তব্যে অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য বলেন সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আব্দুল হান্নান আমাদের মধ্যে অনেক অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি বলেন আব্দুল হান্নান একজন বিশ্বস্ত ও দায়িত্বশীল সহায়ক হিসেবে নিজেকে প্রতিটি কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ করেছেন। বক্তারা বলেন আব্দুল হান্নানের সরলতা ও কর্তব্য নিষ্ঠায় আমরা মুগ্ধ । বক্তারা আব্দুল হান্নানের অবসরোত্তর সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করেন।
মন্তব্য করুন