aloronneyshonnews
৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়-রাশমিকার বিয়ের গুঞ্জন তুঙ্গে, মুখ খুললেন রাশমিকা মান্দানা

রাশমিকা মান্দানা-ফাইল ছবি

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা দীর্ঘদিন ধরেই আলোচনায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। ‘পুষ্পা’ সিনেমায় শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই নায়িকার সঙ্গে দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার সম্পর্কের বিষয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তাদের বাগদান ও বিয়ের গুঞ্জন এখন ভক্তমহলে সবচেয়ে আলোচিত বিষয়।

চলতি বছরের অক্টোবরেই নাকি বাগদান সেরেছেন বিজয় ও রাশমিকা এমন খবর বিভিন্ন সময় শোনা গেলেও দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে তাদের আচরণ, হাতের আংটি এবং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া সব মিলিয়ে ভক্তরা ধরে নিয়েছেন, সম্পর্কের পথ তারা বেশ দূর এগিয়ে নিয়েছেন।

গুঞ্জন রয়েছে, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই তারকা জুটি। যদিও এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলতে চান না রাশমিকা মান্দানা।

সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, আমি বিয়ের বিষয়টি নিশ্চিতও করব না আবার উড়িয়ে দেব না। যখন বলার সময় হবে, তখনই বলবো।

এর আগে ২০১৭ সালে কন্নড় অভিনেতা-নির্মাতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান হয় রাশমিকার। পরে ব্যক্তিগত কারণেই সেই সম্পর্ক ভেঙে যায়। তবে ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করে, বিজয় দেবরাকোন্ডার সঙ্গেই ঘনিষ্ঠতার কারণে রাশমিকার আগের বাগদান ভেঙে গিয়েছিল।

অন্যদিকে অভিনয় ক্যারিয়ারে রাশমিকার পথচলা শুরু মডেলিং থেকে। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জিতে আলোচনায় আসেন তিনি। পরে ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সেই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডও অর্জন করেন।

এরপর বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয় করে জুটি হিসেবে ব্যাপক প্রশংসা কুড়ান তারা। পর্দার chemistry বাস্তব জীবনেও যে রেশ ফেলেছে সেটাই এখন গুঞ্জনের মূল কেন্দ্রবিন্দু।

ভক্তরা তাকিয়ে আছে রাশমিকা-বিজয় জুটির আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে সেটির দিকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চিন্তাপাই এর প্রথম শো রুমের উদ্বোধন

১

সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা

২

নজরুলের সিলেট আগমন সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়- কয়েস লোদী

৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসব উদ্বোধন

৪

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

৫

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

৬

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৭

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৮

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

১০

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

১১

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

১২

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

১৩

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১৪

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১৬

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৭

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৮

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৯

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

২০