অদ্য ১১ অক্টোবর রবিবার বিকেলে উদ্বোধন হলো দেশী পোশাকের দোকান চিন্তাপাই। সিলেটের ব্যবসায়িক কেন্দ্র আম্বরখানার শামস সুপার মার্কেটে চিন্তাপাই উদ্বোধন করেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের সংগঠক ও নাট্যব্যাক্তিত্ব জনাব শামসুল বাসিত শেরো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক লেখক শিক্ষাবিদ মাহমুদ রাজা চৌধুরী, বিশিষ্ট কবি সংগঠক সাজন আহমদ সাজু, কবি সংগঠক সুয়েজ হোসেন, নাগরী গবেষক সাজিদ মিয়া, দিলওয়ার হোসেন,জীবন চৌধুরী, শমস্ সুপার মার্কেটের সভাপতি হারুন রশীদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ।
চিন্তাপাই পরিচালক শাহাদত বখ্ত শাহেদ ও সাদীর হোসেন প্রমুখ।
বক্তারা চিন্তাপাইর দেশজ ঐতিহ্যো কাজকে সম্মান জানান। পোশাকের বুনন শিল্পকে বিকশিত করার জন্য চিন্তাপাই এর যে প্রয়াস তা বাস্তবায়নের জন্য শিল্পমনা ক্রেতাদের আহবান জানান।
প্রধান অতিথি ও উদ্বোধক শামসুল বাসিত শেরো বলেন চিন্তাপাই যে দেশজ ঐতিহ্যকে পোশাকে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে তা সত্যিই শিল্প চিন্তার ফসল। শাহাদত বখ্ত শাহেদ স্বদেশের ঐতিহ্যের প্রতি যে শ্রদ্ধাবোধ তা তার বিভিন্ন কাজে আমরা দেখতে পাই সাহিত্য ক্যাফে সহ তার বিভিন্ন কর্মকান্ড সত্যিই আমাদের আন্দোলিত করেন। আজ তার নতুন প্রয়াস চিন্তাপাই তা আগামির প্রজন্মদের কাছে পোশাকে বাঙ্গালিয়ানা তোলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাক। নতুনরা যেন চিন্তাপাই এর সাথে পরিচিত হোন, স্বদেশের ঐতিহ্যের সাথে থাকেন।
এর আগে চিন্তাপাইর পরিচালক শাহাদত বখ্ত শাহেদ ও ইলহাম সাদী বক্তব্য দেন।
-বিজ্ঞপ্তি
মন্তব্য করুন