নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক শাহী ঈদগাহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এক বিশেষ দোয়া ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর আয়োজিত এই মাহফিলের উদ্যোগ নেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম।

দল-মত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ঈদগাহ ময়দান মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-০১ আসনের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-০৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, নির্বাচিত সভাপতি নাসিম হোসেন, সাবেক সহ সভাপতি সালেহ আহমদ খসরু, সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম,সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন,মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী,যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী,মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা জাসাসের আহবায়ক অধ্যাপক নিজাম উদ্দিন তারাফদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক। পতিত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অন্যায়ভাবে কারাবন্দি রেখেছিল এবং অবহেলার ফলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তবুও তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রাম থেকে কখনও সরে আসেননি বলে মন্তব্য করেন নেতারা।

বক্তারা আরও যোগ করেন আমরা সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি আমাদের নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসতে পারেন। সারাদেশের মানুষ তার জন্য দোয়া করছেন, আমরা বিশ্বাস করি তিনি শিগগিরই আরোগ্য লাভ করবেন।

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন  শাহী ইদগাহ হাজারীবাগ জামে মসজিদের প্রধান ইমাম হাফিজ মাওলানা আব্দুল মুনিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০