নিজস্ব প্রতিবেদক
৬ জুন ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে শিক্ষা, সংস্কৃতি ও মুক্তপাঠ চর্চাকে উৎসাহিত করতে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেল ৪ টায় জালালপুরে সিলেটি পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আখলাকুল আম্বিয়া বাতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান বক্ত চৌধুরী কাওছার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজু, সিলেট মহানগর বিএনপির ৩ নং ওয়ার্ড এর ১ম যুগ্ম সম্পাদক সৈয়দ আলী রেজা সাচ্চু, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, যুবনেতা এম মাহফুজুর রহমান, কবি এম হাসান চৌধুরী, কবি সুমন খান, মো. মুজাহিদ আলী ও আতাউর রহমান সাহেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সঙ্গে সংশ্লিষ্ট সাইদুজ্জামান রনি এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফুজ বিন সাদ।

বক্তারা বলেন, তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা রনির মতো সাহসী ও উদ্যোগী তরুণদের সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভালো লেখকদের বই পাঠের মাধ্যমে জ্ঞান ও মননের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অতিথিরা পাঠাগারের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

১

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

২

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৩

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৪

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

৬

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

৭

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

৮

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

৯

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১০

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১১

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১২

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৩

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৪

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৫

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১৬

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৭

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৮

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৯

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

২০