নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

সিলেটের সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক অঙ্গনের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৩০ মে) রাত ৯টায় নগরীর কুমারপাড়াস্থ মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপির নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কবি সাজন আহমদ সাজু, কবি জগলুল হক, কবি মাজহারুল ইসলাম মেনন, কবি সুয়েজ আহমদ, সাংস্কৃতিক কর্মী নাহিদ আহমদ, আল আমিন, জুবায়ের আহমদ, প্রকাশক জসিম উদ্দিন, সংগীতশিল্পী কয়েস আহমদ, কবি মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা এবং সংগঠক শাহজাহান সাজু।

এ সময় নেতৃবৃন্দ সিলেট অঞ্চলে সাহিত্য, সংস্কৃতি
ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তারা বলেন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট একটি সৃজনশীল সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে সাহিত্যিক, কবি, শিল্পী, সাংবাদিক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ, বাংলাদেশী জাতীয়তাবাদ এবং শিল্প-সাহিত্য, সংস্কৃতির বিকাশে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে।

জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি জাতির আত্মপরিচয় ও মননের বিকাশে সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বিকশিত করতে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন রয়েছে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, তরুণ প্রজন্মকে সংস্কৃতি চর্চার মাধ্যমে সৃজনশীল ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে,তিনি সংগঠনের সকল সৃজনশীল সাহিত্য সংস্কৃতিচর্চার প্রসারে সরকার এবং ব্যক্তিগতভাবে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিলেটের সাহিত্য-সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

১০

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১১

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৫

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৬

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৭

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৮

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৯

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

২০