নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আওতাধীন সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির প্রধান, জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান সিলেট বিভাগের দায়িত্ব প্রদান করেন এই টিমকে।

দলীয় নির্বাচনী গান ও বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একাধিক পিকআপ ভ্যানের মাধ্যমে প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ৮ ফেব্রুয়ারি রবিবার থেকে সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

সিলেট-৪, সিলেট-৬, সিলেট ৩ আসন, সুনামগঞ্জ-৫, সুনামগঞ্জ-৩ এবং মৌলভীবাজার-৩ আসনে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে প্রচার গাড়ি নামানো হয় এবং ব্যানার স্থাপন করা হয়। বিকেল থেকে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচার কার্যক্রমে সরাসরি অংশ নেন সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
এদিকে আজ সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় সিলেট দরগাহ গেইট আলীয়া মাদ্রাসার সামনে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার গাড়ির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রচার গাড়ির শুভ উদ্বোধন করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু।

এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আহবায়ক এম এ সালাম, সদস্য সচিব তাজবির চৌধুরী শিমুল,যুগ্ম আহবায়ক নুরুল আমিন,ইকবাল হুসেন, শেরে মোঃ সাত্তার, নুরুল আমিন,ইলিয়াস হুসেন, খিজির মোহাম্মদ, মঞ্জুর আশ্রাফ খান,হাবিবুর রহমান, আহাদ আহমেদ, এস এম রফিক, এম জুনেদ আহমেদ , খন্দকার করিম নিপু, আব্দুল লিটন, জাহাঙ্গীর আলম জনি, ফারহান সাদিক খান, এম এম সুহেল, সদরুল ইসলাম, এমএ রউফ,জাহাঙ্গীর হুসেন, সদস্য ( দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)  সাজন আহমদ সাজু।

সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ জানান, সিলেট বিভাগের প্রতিটি আসনে পর্যায়ক্রমে সাংস্কৃতিক প্রচার কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে জনমত গড়ে তোলা হবে।

এদিকে উপ-কমিটির এই প্রচারণাকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট ৪ আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং সিলেট ৩ আসনের প্রার্থী এম এ মালেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০