স্টুডিও ফোক এন্ড রকের পূজার গানের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নজরুল একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্টুডিও ফোক এন্ড রক দেশীয় সংগীত ও সংস্কৃতির ঐতিহ্য ধারণ করে পূজা-পার্বণ ও ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছে। নিজস্ব স্বকীয়তায় বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মৌটুসী দত্ত মৌ-এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং স্টুডিও ফোক এন্ড রকের বিগত বছরের কার্যক্রম নিয়ে ‘ফিরে দেখা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতারের গীতিকার ও নাট্যশিল্পী আনোয়ার হোসেন মিছবাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগীতগুরু হিমাংশু বিশ্বাস, রাণা কুমার সিনহা, কামনাশীষ চক্রবর্তী, সংগীতশিল্পী সুলতান সত্তার, এ এম এজাজ, স্টুডিও ফোক এন্ড রকের কর্ণধার সুদীপ চক্রবর্তী এবং প্রিয়দর্শন দত্ত চৌধুরী পাভেলসহ বিশিষ্টজনেরা।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন