অন্বেষণ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের অপচেষ্টায় টার্গেট কিলিংয়ের পরিকল্পনা- রাশেদ খানের অভিযোগ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর নির্বাচনে অংশ নেওয়া সব দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব হলেও তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে এক পথসভায় তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকা অন্তত ৫০ জন প্রার্থীকে ‘টার্গেট কিলিংয়ের’ পরিকল্পনা রয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন। তার ভাষ্য, কিছু প্রার্থীকে গুপ্তহত্যার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার এমন চক্রান্ত থাকতে পারে। তবে রাশেদ খান বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবেই বানচাল করা যাবে না, এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর প্রসঙ্গে রাশেদ খান বলেন, তফসিল ঘোষণার পর তিনি দেশে ফিরবেন বলে বিভিন্ন পর্যায় থেকে তথ্য পেয়েছেন। দেশের মানুষের প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন বলেও উল্লেখ করেন।

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের ঘটনার প্রেক্ষিতে তারেক রহমানের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই দলীয়ভাবে বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়েছে, যা তার মতে ‘অন্যায় নয়’।

রাশেদ খান আরও বলেন, প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি নিয়মিত প্রশাসনকে বিষয়গুলো অবহিত করেন বলেও জানান। কোনো হামলা বা নিরাপত্তা বিঘ্নিত হলে এর দায়ভার সরকারের ওপর বর্তাবে বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চিন্তাপাই এর প্রথম শো রুমের উদ্বোধন

১

সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা

২

নজরুলের সিলেট আগমন সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়- কয়েস লোদী

৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসব উদ্বোধন

৪

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

৫

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

৬

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৭

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৮

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

১০

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

১১

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

১২

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

১৩

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১৪

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১৬

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৭

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৮

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৯

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

২০