প্রেস বিজ্ঞপ্তি
৭ জানুয়ারী ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যানচেস্টার-সিলেট রুটে বহুজাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু ও বিমানের ফ্লাইট অব্যাহত রাখার এবং কার্গো মালামাল সিলেটে কাষ্টমস সম্পন্ন করার দাবিতে বুধবার (৭ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বিমানের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ মার্চ ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। বাংলাদেশ বিমানের এহেন সিদ্ধান্ত ও সিলেটবাসির সাথে বিমাতাসুলভ আচরণ বৈষম্যের সামিল ও তা কোনোভাবে বরদাস্ত করা যায়না।
নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রায় ৯০ ভাগই সিলেটি। যারা প্রত্যেকেই সিলেট তথা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। এ সকল প্রবাসী ছুটিতে এবং বিভিন্ন সেক্টরে বিনিয়োগকারী প্রবাসীরা প্রিয় মাতৃভূমিতে আসতে চাইলে সরাসরি সিলেটে আসতে চান। বাংলাদেশের মানুষের অর্থের জোগান দিচ্ছেন এসব প্রবাসীরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ ২৩ বছরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সকল ধরনের সুযোগ সুবিধা থাকা স্বত্তেও সিলেটে সবগুলো এয়ারলাইনস অবতরণ করতে পারে না।
প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক ডক্টর এম এ মোশতাক সিলেট বাসীর এই দাবী আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং দাবী আদায় না হলে প্রবাসী ও সিলেটবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মহিউদ্দীন, সার্জেন্ট আবুল হোসেন, তাহমিনা আহাদ রোজি, চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মো. আসাদুল হক আসাদ, রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান পিঙ্কু, আবু সাইদ, শহীদুল ইসলাম সুহেল। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

১

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

২

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৩

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৪

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

৬

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

৭

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

৮

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

৯

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১০

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১১

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১২

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৩

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৪

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৫

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১৬

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৭

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৮

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৯

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

২০