আন্তর্জাতিক ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

অনেকটা আগেই অনুমান করা হচ্ছিল, এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো চলতি বছরের ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম কয়েকদিন ধরেই এমন ইঙ্গিত দিচ্ছিল।

ফিফা জানায়, ফুটবল যেমন বিশ্বব্যাপী বন্ধুত্ব ও সম্প্রীতির প্রতীক, ঠিক তেমনই যারা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন, তাদের সম্মান জানাতেই এই পুরস্কার চালু করা হয়েছে। সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্ব এখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। যারা মানুষকে কাছে আনতে কাজ করছেন, তাদের স্বীকৃতি দেওয়া জরুরি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে গত এক বছরে বিভিন্ন আন্তর্জাতিক সংকট সমাধান ও শান্তি প্রচেষ্টায় ট্রাম্প উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ড, রুয়ান্ডা–ডিআর কঙ্গো, কম্বোডিয়া–থাইল্যান্ড, কোসভো–সার্বিয়া, ভারত–পাকিস্তান, মিসর–ইথিওপিয়া, আর্মেনিয়া–আজারবাইজানসহ বিভিন্ন অঞ্চলে মধ্যস্থতা ও শান্তি উদ্যোগে তার সম্পৃক্ততা বিবেচনায় পুরস্কারটি দেওয়া হয়। পাশাপাশি ইসরায়েল–হামাস এবং রাশিয়া–ইউক্রেন ইস্যুতেও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ইনফান্তিনো এর আগে মন্তব্য করেছিলেন ইসরায়েল–গাজা যুদ্ধবিরতির পর তার কাছে মনে হয়েছে, ট্রাম্পের ভূমিকা নোবেল শান্তি পুরস্কারের মতো সম্মান পাওয়ার যোগ্য। তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ট্রাম্প নিজে আটটি সংঘাত শেষ করার দাবি করলেও তার ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে।

এই পুরস্কারের মনোনয়ন, যাচাই–বাছাই বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ—কোনোটিই কীভাবে পরিচালিত হয় সে বিষয়ে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টি জানতে চেয়ে ফিফাকে চিঠি পাঠালেও কোনো উত্তর পায়নি বলে জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১০

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১১

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১২

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৩

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৫

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

১৬

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

১৭

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১৮

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১৯

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

২০