নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারী ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

 

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানীর পরিচালক (স্বাধীন) ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু বলেছেন, তরুণ প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরী করতে তাদের পাঠাভ্যাস বাড়াতে হবে। বইমুখী প্রজন্ম সকল দিক থেকে সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য বইমেলা আয়োজন মাইলফলক হিসেবে কাজ করে। আমাদেরকে এই ধরণের উদ্যোগে সহযোগিতা করা উচিত।

তিনি সোমবার রাতে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গনে ১০ দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক ডা. আব্দুল মজিদ, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী ও কবি তাবেদার রসুল বকুল।

আলোর অন্বেষণের সদস্য মোস্তাক আহমদ সাকেলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও লেখা পাঠ করেন- মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, কবি কাওসার আরা বেগম, কবি সুয়েজ হোসেন, ছড়াকার ইলহাম সাদী, গীতিকবি বাহা উদ্দিন বাহার, কবি মকসুদ আহমদ লাল, কয়েস আহমদ, সুয়েজ আহমদ ও কবি ফাতেহা বেগম প্রমুখ।

১০ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’ শুরু হয়ে ১৯ জানুয়ারী সমাপ্ত হয়। নগরীর দরগাগেইটস্থ কেমুসাস প্রাঙ্গনে প্রতিদিন বেলা ২টা থেকে মেলা চলে রাত ৯টা পর্যন্ত। মেলা চলাকালে প্রতিদিন শিক্ষার্থীদের নিয়ে নানা ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। মেলার নবম দিনে মেলামঞ্চে বিতরণ করা হয় ৬ষ্ঠ আলোর অন্বেষণ সাহিত্য পদক।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১০

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১১

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

১২

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

১৩

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

১৪

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

১৫

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১৬

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১৭

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

২০