নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৬, ৩:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে চলমান কমল সাহিত্য পরিষদ, সিলেট আয়োজিত “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”-এর দ্বিতীয় দিনে উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।

গ্রন্থমেলার দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির  প্রফেসর ডা. আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন কমল সাহিত্য পরিষদ সিলেট-এর সভাপতি সাজন আহমদ সাজু।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির  সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক কামরুল আলম, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম ও মামুন আহমদ মিন্টু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লুৎফর রহমান, যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন এবং কবি কাওসার আরা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোশাহিদ আলী, কমল সাহিত্য পরিষদের জুবায়ের আহমদ ও কয়েস আহমদ, কবি ফাতেহা বেগম এবং মোস্তাক আহমদ সাকেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০