নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে চলমান ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা ২০২৬-এর ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় বইমেলা মঞ্চে এ প্রতিযোগিতা শুরু হয়। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী তিনটি আলাদা গ্রুপে—ক, খ ও গ—ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উদ্দীপনায় বইমেলা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
একই দিন সন্ধ্যা ৬টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর অন্বেষণ-এর সভাপতি সাজন আহমদ সাজু এবং সঞ্চালনা করেন ছড়াকার আব্দুস সামাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত মাসিক শিশু সাহিত্য পত্রিকার সহযোগী সম্পাদক কবি কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক ছড়াকার কামরুল আলম, হলিসিটি কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল ছয়ফুল করিম হায়াত, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, ছড়াকার মিনহাজ ফয়ছল, কবি ছয়ফুল আলম পারুল, ছড়াকার ইলহাম সাদি, কবি কামাল আহমদ, গীতিকার কয়েস আহমদসহ অন্যান্য সাহিত্য ও সংস্কৃতিজন।
বক্তারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও বইপাঠে আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে নিয়মিত সৃজনশীল কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০