নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারী ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

সিলেটে ১০ দিনব্যাপী ‘আলোর অন্বেষণ বইমেলা’র উদ্বোধন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, তরুণ প্রজন্মকে মেধাবী ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে পাঠাভ্যাস বাড়াতে হবে। প্রজন্মকে পড়া ও লেখালেখিতে উদ্ধুদ্ধ করতে হবে। সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা আয়োজন একটি কার্যকর ও মহৎ উদ্যোগ। এইধরণের উদ্যোগে পৃষ্টপোষকতা দেয়া আমাদের কর্তব্য।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধংস থেকে আমাদেরকে প্রজন্মকে বের করে আনতে হবে। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের বিচরণ বৃদ্ধি করতে হবে। কারণ যে জাতির সাহিত্য ও সংস্কৃতি যত বেশী সমৃদ্ধ সে জাতি তত বেশী উন্নত। আমরা আর পিছিয়ে থাকতে চাইনা। তরুণ প্রজন্মের জন্য একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

তিনি শনিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় সিলেট নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গণে ১০ দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রধান অতিথির নেতৃত্বে উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মেলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোর অন্বেষণ-এর সভাপতি কবি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি ও প্রাবন্ধিক সালেহ আহমদ খসরু, কবি ও গবেষক ড. মোস্তফা আহমদ মুশতাক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান, কবি ও প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ।

মাওলানা হোসাইন হামিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কবি ছয়ফুল আলম পারুল, ইউএস বাংলা সাহিত্য পরিষদের সভাপতি কবি আবু সালেহ, কবি শান্তা কামালী, কবি সুয়েজ হোসেন, ছড়াকার লোকমান হাফিজ, কবি মাহফুজ জোহা, কবি কামাল আহমদ, নাটকর্মী দূর্জয় কামাল, ছড়াকার ইলহাম সাদি, শিল্পী কয়েস আহমদ, সমাজকর্মী আনহার মিয়া ও কাওসার আহমদ রকি।

বইমেলা আয়োজকবৃন্দ বলেন- ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬ চলবে ১৯ জানুয়ারী পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে বিকেল ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে আধিপত্যবাদবিরোধী সাহসী সৈনিক জুলাই যোদ্ধা শহীদ শরীফ মোঃ ওসমান হাদিকে।

এদিকে বইমেলা চলাকালে মেলা প্রাঙ্গনে প্রতিদিন থাকছে নানা আয়োজন। মেলা চলাকালে ১১ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। ১২ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ১৩ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টায় ৬ষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে হবে পৃথক রচনা প্রতিযোগিতা। ১৪ জানুয়ারী বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতা। ১৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ১৬ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৭ জানুয়ারী শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে পাপড়ি-কারামত আলী সাহিত্য উৎসব। ১৯ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া বইমেলা ও মেলা চলাকালীন যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত যেকোন প্রয়োজনে (০১৭১২৩২৬০৯৯ -সাজু ও ০১৭১১৬৬৮৪৩৯ -জামিল) মোবাইল নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চিন্তাপাই এর প্রথম শো রুমের উদ্বোধন

১

সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা

২

নজরুলের সিলেট আগমন সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়- কয়েস লোদী

৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসব উদ্বোধন

৪

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

৫

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

৬

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৭

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৮

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

১০

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

১১

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

১২

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

১৩

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১৪

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১৬

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৭

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৮

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৯

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

২০