অন্বেষণ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাসভিত্তিক গবেষণায় মাহফুজ জোহা পেলেন কাজী নজরুল ইসলাম ডায়মন্ড স্মৃতি অ্যাওয়ার্ড

২০ ডিসেম্বর শনিবার রাজধানী ঢাকায় জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক কবি ও গুণিজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সাহিত্য, গবেষণা ও সৃজনশীল মননের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন।

অনুষ্ঠানে ইতিহাসভিত্তিক গবেষণা গ্রন্থ “কারবালা উপাখ্যান”-এর জন্য অর্থবহ ও গভীর গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ কাজী নজরুল ইসলাম ডায়মন্ড স্মৃতি অ্যাওয়ার্ড লাভ করেন সিলেটের সাহিত্য অঙ্গনের পরিচিত মুখ কবি ও কথাসাহিত্যিক মাহফুজ জোহা।
আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ, ঢাকা তাকে এই সম্মাননা প্রদান করে।

“কারবালা উপাখ্যান” কেবল ইতিহাসের বর্ণনা নয়, বরং তা ত্যাগ, মানবতা ও ন্যায়বোধের এক গভীর সাহিত্যিক দলিল। গবেষণার সঙ্গে নান্দনিক ভাষা ও দার্শনিক দৃষ্টিভঙ্গির সমন্বয় গ্রন্থটিকে আলাদা মাত্রা দিয়েছে।
এ পর্যন্ত মাহফুজ জোহার মোট নয়টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি কবিতার বই, দুটি গল্পগ্রন্থ, একটি উপন্যাস এবং একটি ইতিহাসভিত্তিক গবেষণা গ্রন্থ। কবিতা ও কথাসাহিত্যের পাশাপাশি ইতিহাসচর্চায় তার সক্রিয় উপস্থিতি তাকে সমসাময়িক সাহিত্যাঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।

সম্মাননা গ্রহণ শেষে মাহফুজ জোহা বলেন, এই পুরস্কার তাকে আরও গভীর গবেষণা ও দায়বদ্ধ সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করবে।

আয়োজক ও সাহিত্যপ্রেমীদের প্রত্যাশা এ ধরনের আয়োজন বাংলা সাহিত্য ও গবেষণার ধারাকে আরও সমৃদ্ধ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১০

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১১

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১২

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৩

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৫

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

১৬

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

১৭

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১৮

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১৯

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

২০