ক্রীড়া ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএল শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালস থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

ফাইল ছবি

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালসের মেন্টর ও ম্যানেজার পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। প্রথমবারের মতো বিপিএলে নামা দলটির জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা হাবিবুল বাশার একটি জাতীয় দৈনিককে নিশ্চিত করে বলেন, কিছু পারিবারিক কারণে আমি এই বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

চট্টগ্রাম রয়্যালস তাকে একসঙ্গে মেন্টর ও টিম ম্যানেজার দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চেয়েছিল। দলের অভিজ্ঞতা, নেতৃত্ব ও কাঠামো গঠনে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ফ্র্যাঞ্চাইজিটি আশা করেছিল। কিন্তু বিপিএল শুরু হওয়ার আগেই তার সরে দাঁড়ানোয় পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে দলটিকে।

নতুন মৌসুমের প্রস্তুতির সময় এখন দলটি দ্রুত নতুন সমাধান খুঁজতে বাধ্য হচ্ছে। ইতোমধ্যে সরাসরি চুক্তিতে স্থানীয় অলরাউন্ডার মাহেদী হাসান এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

ফ্র্যাঞ্চাইজিটির বাকি ব্যবস্থাপনা ও সহযোগী স্টাফ নিয়োগ নিয়েও শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১০

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১১

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১২

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৩

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৫

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

১৬

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

১৭

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১৮

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১৯

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

২০