নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরিফুল হক চৌধুরীর সমর্থনে নন্দিরগাও চৌধুরীকান্দি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিলেট–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের চৌধুরীকান্দি গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১লা ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় মুরব্বী আব্দুস সোবহান।
নন্দিরগাও ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল, যারা সবসময় জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত; সেই অধিকার পুনরুদ্ধারে ধানের শীষই একমাত্র ভরসা।
বক্তারা আরও বলেন, আরিফুল হক চৌধুরী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে সিলেট–৪ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। গ্রামের মেহনতি মানুষ, কৃষক ও তরুণ সমাজের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর অন্বেষণ–এর প্রধান সম্পাদক, কবি ও প্রাবন্ধিক সাজন আহমদ সাজু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট সদর উপজেলার সভাপতি মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, চৌধুরীকান্দি জামে দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান আহমদ দূর্লভপুরী, নন্দিরগাও ইউনিয়ন বিএনপির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মাওলানা ইমরান আহমদ, আল মান্নান হিফজুল, যতিন্দ্র নমো, গোপাল নমো ও শুভ নমো।
বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব। এজন্য ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী মোশাররফ হোসেন, জালাল উদ্দিন, কালা নিয়া, আনা মিয়া, সোহরাওয়ার্দী সরু, মালেক মিয়া, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, এরশাদ আহমদ, আকরাম উদ্দিন, পঙ্কি মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমরান আহমদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০