নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

সিলেটের শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিপুল ভোটে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। আর সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এর আগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার এমাদ উল্লঅহ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২ জন, তবে ভোট দিয়েছেন ৯১ জন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মুকতাবিস-উন-নূর পেয়েছেন ৫৪ ভোট। তার প্রতিদ্বন্ধি বর্তমান সভাপতি ইকরামুল কবির পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন সর্বোচ্চ ৫৮ ভোট। তাঁর প্রতিদ্বন্ধি ইয়াহইয়া ফজল পেয়েছেন ৩২ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক এম এ হান্নান। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো: ফয়ছল আলম। এ পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেন কামাল উদ্দিন আহমেদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবির আহমদ। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন সাকিব আহমদ মিঠু। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন ইনকিলাবের সিলেট প্রতিনিধি ফয়সাল আমীন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন গোলজার আহমেদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ডেইলী স্টারের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির। তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন শফিক আহমদ শফি।

এছাড়া পাঠাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের নগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

নির্বাচনের আগে সকালে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১০

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১১

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১২

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৩

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৫

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

১৬

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

১৭

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১৮

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১৯

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

২০