প্রেস বিজ্ঞপ্তি
২৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরিব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

গরিব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকায় হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সার্বিক ব্যবস্থাপনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের সভাপতি চেরাগ আলীর সভাপতিত্বে ও হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকের এর পরিচলনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি রফিক উদ্দিন, মুরব্বী আব্দুল মুহিত চৌধুরী, আবাসিক এলাকা জামে মসজিদের সহ সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, হাউজিং এস্টেট জামে মসজিদের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ চৌধুরী, মুরব্বী লুৎফুর রহমান, শাবিপ্রবির রসায়ন বিভাগের প্রফেসর ড. নুর উদ্দিন, ক্রীড়ানুরাগী সহিদ আহমদ জুয়েল, কবির আহমদ, রফিক আহমদ, আব্দুল আউয়াল, সুহেল আহমদ চৌধুরী, আমিন পারভেজ, সাইদুল আমিন, জিল্লুর রহমান জুয়েল, কামরুল ইসলাম বাবু, সুমন আহমদ মনা, জাহিদুল হাসান পাবেল, আলভি আহমদ চৌধুরী, তামিম ইব্রাহিম, মাকিন আহমদ, আতাউর, রুহিত আহমদ, রিপন আহমদ প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব বলেন, শীত মৌসুম এলেই সমাজের দরিদ্র ও অসহায় মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে পড়ে। আমাদের সামান্য সহানুভূতি ও সহযোগিতাই তাদের জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে। মানবিক দায়িত্ববোধ থেকেই হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আমরা বিশ্বাস করি, তরুণ সমাজ এগিয়ে এলে সমাজের প্রতিটি সংকটে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের সংগঠন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন শুধু শীতবস্ত্র বিতরণ নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। তারা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০