প্রেস বিজ্ঞপ্তি
৫ ডিসেম্বর ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ও সমমনা ৮ দলের প্রচার মিছিল

ইসলামী ও সমমনা ৮ দল নেতৃবৃন্দ বলেছেন, “আগামী ৬ ডিসেম্বর শনিবার সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে দেশব্যাপী ৮ দলের বিভাগীয় সমাবেশগুলোতে জনতার বাধঁ ভাঙ্গা স্রোত প্রমাণ করছে জনগণ আজ ঐক্যবদ্ধ। ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশে আর কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া হবেনা। এজন্যই ৮ দল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট এবং গণভোটে হ্যাঁ বিজয়ী করতে মাঠে নেমেছে। জনগুরুত্বপূর্ণ ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচী অব্যাহত থাকবে। আগামী শনিবার সিলেট সরকারী আলিয়া মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশ ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে।ইনশাআল্লাহ
সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে শনিবারের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিলেট জেলা ও মহানগর ইসলামী ও সমমনা ৮ দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রচার মিছিল পূর্ব সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

মিছিলটি বৃহস্পতিবার বাদ আসর বন্দরবাজারস্থ সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, খেলাফত আন্দোলনের সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০