নিজস্ব প্রতিবেদক
৭ অগাস্ট ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

সিলেট মিউজিক এসোসিয়েশনের নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় জোটের সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজু বলেন, সুর, সৃজন ও সংস্কৃতির অনন্ত অভিযাত্রায় আপনাদের এই নবযাত্রা হোক ঐক্য, সৌহার্দ্য ও সৃষ্টিশীলতার এক উজ্জ্বল মাইলফলক। আপনাদের দূরদর্শী নেতৃত্বে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন নতুন প্রাণ, নতুন প্রেরণা ও নতুন সম্ভাবনায় আরও সমৃদ্ধ ও আলোকিত হবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।

বৃহত্তর সিলেটে বাংলা সংগীতের বিকাশে আপনাদের প্রত্যেকেরই রয়েছে অনন্য অবদান ও সুদীর্ঘ পথচলার গৌরবময় ইতিহাস।
তিনি আরও বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নির্মল চর্চা সমাজে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করুক। আপনাদের প্রতিটি উদ্যোগ সফল হোক, সৃজনশীলতার প্রতিটি পদক্ষেপ উন্মোচন করুক সাফল্যের নতুন দিগন্ত। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আপনাদের এই ঐক্যবদ্ধ প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছে।সিলেটের শিল্প,সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিতে সিলেট মিউজিক এসোসিয়েশনের সহযোগিতা প্রত্যাশা করছি।

এদিকে ঘোষিত ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগীত শিল্পী রেজওয়ান রাজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড্রামস ও অক্টোপ্যাড বাদক শাওন কর।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সুদীপ পাল, সহ-সভাপতি জাহিদ মাসুদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক জয় কর্মকার, সাংগঠনিক সম্পাদক শিশির রঞ্জন দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক রহমত আলী রতন, দপ্তর সম্পাদক পিংকু সরকার, কোষাধ্যক্ষ সজল দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অলক কর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পা সেন জয়, সাংস্কৃতিক সম্পাদক ইমন দাশ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক রাজন খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ আকরাম কবির (ফাছিহ্), মহিলা সম্পাদিকা মিথিলা দাশ মিতু এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাহিদ চৌধুরী, সৌরভ সোহেল, তন্নী দেব, পল্লব ভট্টাচার্য ও দেবাশীষ দে পল্লব।

নবগঠিত এই কমিটিকে ঘিরে সিলেটের সংগীতাঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সংগীত পরিচালক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং সিলেটের সংগীত ও সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১০

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১১

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১২

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৩

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৫

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

১৬

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

১৭

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১৮

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১৯

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

২০