নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট নগরীর দরগা গেইট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে চলমান ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা ২০২৬-এর ৭ম দিনের আয়োজন হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১৬ জানুয়ারি, বিকেল ৪টা থেকে রচনা প্রতিযোগিতা শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর অন্বেষণ সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজু। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও সংগঠক আব্দুল আউয়াল মিসবাহ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট এর সহ সভাপতি বদরুজ্জামান সেলিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট এর আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মুহাম্মদ তারিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, যুগ্ম সম্পাদক শাহীন হোসেন, মদিনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোর্শেদ,কবি ও গবেষক তাবেদার রসুল বকুল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং সর্বমোট ৯ জন বিজয়ীকে অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার প্রদান করা হয়।
এদিকে, ১৮ জানুয়ারি রবিবার, আলোর অন্বেষণ বইমেলার ৯ম দিনে সন্ধ্যা ৬ টায় বইমেলা মঞ্চে আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৬ প্রদান করা হবে।সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকার স্বরূপ একজন সাহিত্যবোদ্ধাকে আজীবন সম্মাননা সহ ৫ জন কবি সাহিত্যিককে পদক প্রদান করা হবে।
আয়োজকরা জানান, সাহিত্যচর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০