নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট নগরীর দরগা গেইট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে চলমান ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা ২০২৬-এর চতুর্থ দিনের আয়োজন হিসেবে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ১৩ জানুয়ারি, বিকেল ৪টা থেকে রচনা প্রতিযোগিতা শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর অন্বেষণ সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজু। অনুষ্ঠান পরিচালনা করেন কবি রিপন মিয়া।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু,
কবি ও গবেষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী,
কবি তাবেদার রসুল বকুল, প্রাবন্ধিক আব্দুল হক,
ছড়াকার শাহাদত বখত শাহেদ, এবং সিলেট ইলেকট্রনিক বিজনেস এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক শাহীন হোসেন।

উপস্থিত ছিলেন গীতিকবি কয়েস আহমদ,কবি ফাতেহা বেগম,শেখ হাবিব রহমান, মোস্তাক আহমদ সাজেল,কুবাদ বখত রুবেল,কবি মকসুদ আহমদ লাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছড়াকার আব্দুল কাদির জীবন।
রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং সর্বমোট ৯ জন বিজয়ীকে অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার প্রদান করা হয়।
এদিকে, ১৪ জানুয়ারি বুধবার, আলোর অন্বেষণ বইমেলার পঞ্চম দিনে বিকেল ৪টায় বইমেলা মঞ্চে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৬ টায় পুরস্কার বিতরণ করা হবে বইমেলা মঞ্চে।
আয়োজকরা জানান, সাহিত্যচর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিযোগিতার বিস্তারিত জানতে ০১৭১২৩২৬০৯৯ (সভাপতি সাজু) ০১৭১১৬৬৮৪৩৯(সাধারণ সম্পাদক জামিল) যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০