নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

সিলেটে নগরীর দরগাহ গেইট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে চলমান ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম শীর্ষক এক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বইমেলা মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাপ্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক সালেহ আহমদ খসরু। তিনি তার বক্তব্যে বলেন,
কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নয়, তিনি একটি চেতনার নাম। শোষণ, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। নজরুল আমাদের শিখিয়েছেন মানবতার পক্ষে দাঁড়াতে এবং সাহসের সঙ্গে সত্য উচ্চারণ করতে।
তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য পাঠ মানেই নিজের ভেতরের ভীরুতা ভাঙা। তরুণ প্রজন্মকে নজরুল চর্চায় আরও মনোযোগী হতে হবে।

আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ড. মোস্তফা আহমদ মুশতাক, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসর, আমেরিকা প্রবাসী সাহিত্যঅনুরাগী ইয়ামিন চৌধুরী, অবসরপ্রাপ্ত সার্জেন মো. আবুল হোসেন এবং মুছন মিয়া। তাঁরা নিজ নিজ আলোচনায় নজরুলের বিদ্রোহী সত্তা, মানবতাবাদ ও সংগীত ভাবনার নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে কবিতা ও লেখা পাঠে অংশ নেন কবি ইলহাম সাদি, কবি সুয়েজ হোসেন, কণ্ঠশিল্পী রুপক দেব, কবি ফাতেহা বেগম, মিলন কান্তি দাশ, বাহা উদ্দিন বাহার। তাঁদের পাঠে নজরুলের চেতনা ও সমসাময়িক ভাবনা দর্শকদের মধ্যে গভীর আবেশ সৃষ্টি করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলোর অন্বেষণ-এর সভাপতি কবি সাজন আহমদ সাজু। তিনি তার বক্তব্যে বলেন, নজরুল আমাদের সংগ্রামের প্রেরণা। তাঁর সাহিত্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই বইমেলার অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গীতিকার ও কবি মাজহারুল ইসলাম মেনন।
উল্লেখ্য, ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে প্রতিদিনই থাকছে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক আয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চিন্তাপাই এর প্রথম শো রুমের উদ্বোধন

১

সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা

২

নজরুলের সিলেট আগমন সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়- কয়েস লোদী

৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসব উদ্বোধন

৪

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

৫

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

৬

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৭

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৮

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

১০

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

১১

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

১২

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

১৩

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১৪

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১৬

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৭

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৮

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৯

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

২০