প্রেস বিজ্ঞপ্তি
১১ ডিসেম্বর ২০২৫, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৬ আসনে যোগ্য প্রার্থী বাছাই করেছেন তারেক রহমান, বিজয়ী করুন : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সিলেটের মধ্যে রাজনৈতিকভাবে অগ্রসরমান দুটি উপজেলা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। এখানে দল সবচাইতে যোগ্য প্রার্থীকে বাছাই করেছে। সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরী ছাত্রত্বকালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে গত ১৭ বছরের কঠিন সময়ে রাজপথে ছিলেন। কারাবারণ করেছেন একাধিকবার। একজন দক্ষ সংগঠক ও পরিশ্রমি রাজনীতিবিদ। আমাদের দৃঢ় বিশ্বাস- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সুবিবেচক মানুষ আগামীর জনপ্রতিনিধি নির্ধারণে কোনো ভুল করবেন না। যোগ্য প্রার্থী এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আস্থার প্রতি মূল্যায়ন করবেন।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীঘায়ূ কামনায় বুধবার (১০ ডিসেম্বর) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনিতে দুআ মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, তারেক রহমানের হাতেগড়া যে কয়জন নেতা সারা দেশে তৈরি হয়েছেন এর মধ্যে একজন আপনাদের সিলেট-৬ আসনের প্রার্থী। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সবাই একতাবদ্ধ হয়ে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করুন। এতেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আর সম্মান দেখানো হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রথমেই মাদার অব ডেমেক্রোসি, আমাদের অভিভাবক খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, ধানের শীষের দুর্গ। আগামী নির্বাচনে জনগণের এই প্রতীককে বিজয়ী করে সেটা আপনারা আবারও প্রমাণ করুন।

তিনি আরও বলেন- আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থে উন্নয়নের মহাসড়কে উঠবে। অভূতপূর্ব উন্নয়ন হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আমরা এই মাটিতে তারেক রহমানকে নিয়ে এসে উন্নয়নের বিপ্লব ঘটাবো ইনশা আল্লাহ।

বক্তৃতাকালে গোলাপগঞ্জের জুলাই শহিদদের স্বরণ করে এমরান আহমদ চৌধুরী।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম, জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, শিশু বিষয়কসম্পাদক সিদ্দিক আহমদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০