নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলা মঞ্চে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বই মানুষের জ্ঞান ও মননের প্রধান উৎস। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের সাহিত্য আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবনবোধ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে বইমেলার মতো উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু এর সভাপতিত্ব এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসর, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক এমজেএইচ জামিল।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কবি সুয়েজ হোসেন, কবি মকসুদ আহমদ লাল, আব্দুল বাতেন কবির, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, হাসান আহমদ সানি, মোস্তাক আহমদ সাকেল, সুবেজ আহমদ, ফাতেহা বেগম, ফাতেমা জাহান ও বাহা উদ্দিন বাহা।

এদিকে, বইমেলায় বেস্ট সেলার অ্যাওয়ার্ড অর্জন করে মাছরাঙা প্রকাশনী, বাবুই প্রকাশনী এবং অক্ষরবৃত্ত প্রকাশনী। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, ১১ দিনব্যাপী এ গ্রন্থমেলায় প্রতিদিনই ছিল সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষামূলক নানা আয়োজন, যা পাঠক-দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

১

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

২

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৩

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৪

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

৬

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

৭

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

৮

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

৯

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১০

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১১

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১২

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৩

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৪

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৫

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১৬

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৭

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৮

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৯

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

২০