নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কমল সাহিত্য পরিষদ সিলেট এর আয়োজিত শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৭ম দিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহযোগিতায় ১১ এপ্রিল শনিবার বিকাল ৩টায় বইমেলা মঞ্চে এই রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ এর পরিচালনায় আয়োজিত এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচিত ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে বদরুজ্জামান সেলিম বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। তিনি কমল সাহিত্য পরিষদ সিলেটের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান দীপু, সিলেট ইউনিট এর সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, নির্ঝর রায়, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহিদ চৌধুরী,মানবিককর্মী জাকির হোসেন,যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের উপ সহকারী পরিচালক কমলপদ পাল,যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মো আলী মুনশি সুলতান, সাদাত বিন হোসাইন,সাকির হোসাইন শাকিব,শাকিল নুর আলকুদার,শাহীন আহমদ,পাবেল আহমদ, বইমেলা বাস্তবায়ন কমিটির সহ কয়েস আহমদ, মোস্তাক আহমদ সাকেল, শাহিনুল ইসলাম অপু,ফারিহা কলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের জীবন বাঁচাতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। কর্মসূচীতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এবং আয়োজকদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

১

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

২

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৩

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৪

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

৬

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

৭

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

৮

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

৯

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১০

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১১

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১২

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৩

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৪

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৫

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১৬

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৭

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৮

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৯

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

২০