সাজন আহমদ সাজু
৪ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে প্রার্থনার ঢেউ

ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

দেশের বাতাস যেন আজ ভারী হয়ে উঠেছে উদ্বেগে। রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের ঘরে-ঘরে ছড়িয়ে পড়েছে এক গভীর শোকাতুর প্রতীক্ষা, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা। তাঁর হঠাৎ শারীরিক অবনতি দেশের আকাশে ছড়িয়ে দিয়েছে চিন্তার গাঢ় স্ফুরণ, আর মানুষের চোখে-মনে জমেছে প্রার্থনার নরম কুয়াশা।

রাজনৈতিক মতাদর্শের ভেদরেখা ভুলে দেশ এখন এক অনুচ্চারিত মানবিকতায় একত্র। শ্রমজীবী মানুষের ক্লান্ত হাত, কৃষকের মাটির গন্ধে ভরা হৃদয়, শিক্ষার্থী-শিক্ষকের অবারিত মমতা, সবই যেন একই সুরে উচ্চারণ করছে এক অনুরোধ,
“পরম দয়াময় বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন”

আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মহিয়সী নারী বেগম খালেদা জিয়া দেশের প্রতিটি মানুষের মনে আপোষহীন এক নাম। সংগ্রামের অগ্নিপথে জন্ম নেওয়া এক আপোষহীন অসীম সাহসী নেতৃত্ব।
বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশ রাজনীতির অদম্য সাহসের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁর ভূমিকা আজ ইতিহাসের পাতায় দৃঢ়ভাবে লিপিবদ্ধ। দুঃসময়, রাষ্ট্রক্ষমতার ভয়াল নির্যাতন, কারাবাস, সবকিছুর মধ্যেও তিনি আপোষহীন থেকেছেন গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে।
তাঁর নেতৃত্বের দৃঢ়তা বহুসময় উজ্জ্বল আলোকবর্তিকার মতো জাতির সামনে পথ দেখিয়েছে। রাজনৈতিক চাপ, ভয়াবহ প্রতিকূলতা কিংবা ব্যক্তিজীবনের গভীর শোক, কিছুই তাঁকে ভেঙে দিতে পারেনি। বরং প্রতিটি বাধা পেরিয়ে তিনি দাঁড়িয়েছেন আরও শক্ত হয়ে, মানুষের অধিকারের পক্ষে।
আজ তাঁর অসুস্থতার খবরে মানুষের বেদনাবহ কণ্ঠে ভেসে আসছে সেই সংগ্রামী অতীতের স্মৃতি, তাঁর দেশপ্রেমের অটল বিশ্বাস, আর গণমানুষের প্রতি তাঁর অপরিসীম মমতা।

দেশজোড়া প্রার্থনার স্রোত:
দেশের বিভিন্ন অঞ্চলে দোয়া-মাহফিল, প্রার্থনা ও বিশেষ আয়োজন চলছে দিনভর। মসজিদের মিনার থেকে মন্দিরের প্রার্থনাগৃহে, গির্জার ঘণ্টাধ্বনিতে সবখানেই শোনা যাচ্ছে একটাই আবেদন, অকুতোভয় এই সাহসী দেশপ্রেমিকের দ্রুত আরোগ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো মানুষের আবেগতাড়িত শব্দ স্রোত, কঠিন সময়ে গণতন্ত্রের অনির্বাণ দ্বীপশিখা বেগম জিয়ার অদম্য দেশপ্রেমের প্রেরণাদায়ক বক্তব্যের ভিডিও বার্তা পোস্ট করে দোয়ার আর্তিতে ছড়িয়ে পড়েছে ব্যথা-ভালোবাসার বর্ণিল সমাবেশে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর প্রতি মানুষের এই আবেগ যেন এক অদৃশ্য সুতোয় পুরো জাতিকে বেঁধে ফেলেছে।

নেত্রী সুস্থ হওয়া মানে একটি জাতির শান্তি:
অনেকে বলছেন, তাঁর সুস্থতা মানে কেবল একজন নেত্রীর আরোগ্য নয় এটি একটি জাতির আশা-প্রত্যাশার পুনর্জাগরণ। গণতন্ত্র, নেতৃত্ব, মানবিকতা সবকিছুরই যেন এক প্রতীক তিনি।
তাই আজ দেশের প্রতিটি ঘরে প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রুবিন্দু একই বাণী বহন করছে
“বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন। এই দেশ এখনো আপনাকে প্রয়োজন।”

জনতার মনের আকুতি:
রাত্রির গভীরে উদ্বিগ্ন মানুষ যখন নিঃশব্দে প্রার্থনায় হাত তোলে, তখন মনে হয় যেন পুরো দেশের হৃদস্পন্দন এক ছন্দে ধ্বনিত হচ্ছে-
হে আরোগ্যের অধিপতি,
এই সংগ্রামের মহীয়সী নারীকে দুঃখ ও অসুস্থতার শেকল থেকে মুক্ত করুন।
তাঁর সুস্থতা কেবল রাজনৈতিক আবশ্যকতা নয়, এটি মানুষের অনুভূতির কেন্দ্রস্থল। তাঁর মুখে আবার হাসি ফুটলে যেন দেশের ভোর আরও উজ্জ্বল হয়ে উঠবে।

দেশজুড়ে বিরামহীন এই দোয়া ও সমমর্মিতা প্রমাণ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতা কেবল একটি রাজনৈতিক প্রেক্ষাপট নয়, এটি একটি জাতির হৃদয়ের পরীক্ষা।
এবং আজ পুরো বাংলাদেশই তাঁর সুস্থতার আকাঙ্ক্ষায় একই শপথ উচ্চারণ করছে,
“প্রিয় দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে আসুন এই দেশ এখনও তাঁর দিকেই তাকিয়ে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০