জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিনের পিতা, ছাতকের ভাতগাঁও গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে তিনি সিলেটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজু। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন