নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

সারাদেশের ন্যায় সিলেটেও আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এই উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সিলেট মহানগর শাখার নারীকর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর শাহজালাল উপশহর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে অবস্থান করে তারা অপেক্ষমাণ অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে কোমলপানি, বিস্কুট, জুস এবং কলম বিতরণ করেন। এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং মানবিক এ উদ্যোগ প্রশংসিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের নারীকর্মীদের উদ্যোগে আয়োজিত এই সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেত্রী মাইশা জ্যোতি, মদনমোহন কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক মাহি বিনতে ওয়াদুদ মৌরি, ইয়াসমিন জান্নাত, সাদিয়া ফারহানা, কলি আক্তার, স্বর্ণা বেগমসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১০

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১১

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১২

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৩

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৫

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

১৬

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

১৭

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১৮

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১৯

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

২০