নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাহিত্য, সংস্কৃতি আর সৃজনশীলতার মিলনমেলায় মুখরিত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার। কমল সাহিত্য পরিষদ সিলেট-এর উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৪টায় বইমেলা মঞ্চে শুরু হওয়া এই প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিনটি বিভাগে বিভক্ত প্রতিযোগিতাটি হয়ে ওঠে আবেগ, উচ্চারণ আর কাব্যিক আবহের এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রদর্শনী।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কমল সাহিত্য পরিষদ সিলেট-এর সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবৃত্তি শুধু শব্দের উচ্চারণ নয়, এটি মননের চর্চা, অনুভূতির প্রকাশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স-এর পরিচালক জহির হোসেন তুহিন এবং সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন। তারা তাদের বক্তব্যে বলেন, বইমেলা কেবল বই কেনা-বেচার স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক জাগরণের কেন্দ্র। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি কাওসার আরা বেগম, গল্পকার জীম হামযাহ, কবি মকসুদ আহমদ লাল, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য কয়েস আহমদ, জুবায়ের আহমদ,ফারিহা কলি,সুবেজ আহমদ, কবি এম ওসমান আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ। তারা আবৃত্তির মাধ্যমে ভাষা ও সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশংসা করেন।
আবৃত্তি প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন যুক্তাক্ষর সিলেট-এর পরিচালক বাচিকশিল্পী বিমল কর এবং কমল সাহিত্য পরিষদ সিলেট-এর সভাপতি সাজন আহমদ সাজু। বিচারকদের সুচিন্তিত মূল্যায়নে বিজয়ীদের নির্বাচন করা হয়।

দিনশেষে পুরস্কারপ্রাপ্তদের মুখে ছিল উচ্ছ্বাসের হাসি, আর অংশগ্রহণকারীদের চোখে ছিল নতুন স্বপ্নের দীপ্তি। কবিতার ছন্দে ছন্দে ভেসে ওঠা এই আয়োজন যেনো প্রমাণ করলো শব্দের মধ্যেই লুকিয়ে আছে সম্ভাবনার অশেষ দিগন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

১

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

২

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৩

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৪

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

৬

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

৭

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

৮

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

৯

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১০

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১১

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১২

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৩

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৪

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৫

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১৬

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৭

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৮

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৯

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

২০