প্রেস বিজ্ঞপ্তি
১৯ মার্চ ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের পবিত্রতা, সংযম আর আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ভ্রাতৃত্ব ও মানবিকতার এক অপার আহ্বান। সেই মহিমান্বিত উপলক্ষকে সামনে রেখে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচিত সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম জানিয়েছেন আন্তরিক ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, ঈদ মানে শুধু উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য দীক্ষা। এই দিনে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে আমরা সবাই এক কাতারে দাঁড়াই, গড়ে তুলি মানবিকতার সেতুবন্ধন।
তিনি আরও আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্রতা ও সৌহার্দ্য দেশের সর্বস্তরে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে। একইসাথে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
বদরুজ্জামান সেলিম সকলের প্রতি আহ্বান জানান, ঈদের আনন্দ যেন সীমাবদ্ধ না থাকে ব্যক্তিগত পরিসরে বরং তা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি প্রান্তে, বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে উঠুক ঈদের প্রকৃত হাসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চিন্তাপাই এর প্রথম শো রুমের উদ্বোধন

১

সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা

২

নজরুলের সিলেট আগমন সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়- কয়েস লোদী

৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসব উদ্বোধন

৪

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

৫

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

৬

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৭

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৮

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

১০

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

১১

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

১২

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

১৩

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১৪

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১৬

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৭

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৮

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৯

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

২০