নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব। সিলেট সিটি করপোরেশন–এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এর অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তিনি নিজ উদ্যোগে তার নামে লাগানো সব ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করেছেন।
গত ১৩ মার্চ শুক্রবার নিজে উপস্থিত থেকে সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মোড়, পাড়া-মহল্লা ও অলিগলিতে লাগানো নিজের ঈদ শুভেচ্ছার ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলেন তিনি। এ সময় স্থানীয় কিছু তরুণও তার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হয়ে নগরীর সৌন্দর্য রক্ষার এই উদ্যোগে সহায়তা করেন।

ওমর মাহবুব বলেন, ঈদ আনন্দের উৎসব, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বহন করে। এই আনন্দকে প্রকাশ করতে গিয়ে যদি নগরীর সৌন্দর্য নষ্ট হয়, তবে তা কোনোভাবেই কাম্য নয়। তাই সিসিক প্রশাসকের আহ্বানকে সম্মান জানিয়ে এবং নাগরিক দায়িত্ববোধ থেকে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।
তার এই পদক্ষেপে ৪ নম্বর ওয়ার্ডসহ নগরীর সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, একজন দায়িত্বশীল নাগরিক ও সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে ওমর মাহবুবের এই উদ্যোগ অন্যদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
নগরবাসী তার এই সচেতন ও ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেছেন। অনেকেই মনে করছেন, নগরীর সৌন্দর্য রক্ষায় এমন উদ্যোগ যদি সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তবে পরিচ্ছন্ন ও নান্দনিক সিলেট গড়ে তোলার পথ আরও সুগম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১০

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১১

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

১২

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

১৩

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

১৪

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

১৫

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

১৬

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

১৭

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১৮

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১৯

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

২০