অন্বেষণ ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

সিলেট নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার বিকেলে সিলেটের লাক্কাতুরা এলাকায় গিয়ে তিনি টিসিবির পণ্যের মান, সরবরাহ ব্যবস্থা ও বিতরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, টিসিবির কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে নাগরিক সমাজের সম্পৃক্ততা বাড়ানো হবে। তিনি বলেন, “টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ কেবল একটি সাধারণ বিতরণ কার্যক্রম নয়, এটি বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ জনসেবা। এই সেবা যেন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করে এবং তারা কোনো ধরনের হয়রানি ছাড়াই পণ্য সংগ্রহ করতে পারেন, সে বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।”
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব কমিটি ট্রাকসেলের কার্যক্রম তদারকি করবে, যাতে কোনো অনিয়ম বা অসঙ্গতি না ঘটে।
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে সরকার সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির যে উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিচালিত হচ্ছে। মন্ত্রী জানান, আগামী ১২ মার্চ পর্যন্ত সারা দেশে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন চৌধুরী, নাসিম হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দও পরিদর্শনে অংশ নেন।
বর্তমানে রাজধানী ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি এবং সিলেটসহ সাতটি বিভাগীয় শহরে ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া দেশের অবশিষ্ট ৫৫টি জেলায় পাঁচটি করে ট্রাক এই কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চিন্তাপাই এর প্রথম শো রুমের উদ্বোধন

১

সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা

২

নজরুলের সিলেট আগমন সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়- কয়েস লোদী

৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসব উদ্বোধন

৪

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

৫

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

৬

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৭

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৮

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

১০

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

১১

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

১২

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

১৩

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১৪

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১৬

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৭

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৮

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৯

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

২০