অন্বেষণ ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

সিলেটকে দেশের উন্নয়নের একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্যকে সমুন্নত রেখে দল-মত নির্বিশেষে একটি আধুনিক, সমৃদ্ধ সিলেট নির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সিলেটের উন্নয়ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো অঞ্চলের মানুষের কল্যাণের জন্য।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নগরীর একটি রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কিংবা সুপেয় পানির সমস্যার সমাধান হলে তার সুফল ভোগ করবে সমগ্র সিলেটবাসী। নির্বাচনের আগে যে ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হয়েছে, তা আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সিলেটের জীবনমান উন্নয়নে নেওয়া প্রতিটি পদক্ষেপ দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বকে চ্যালেঞ্জিং উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। রমজানের ঠিক আগমুহূর্তে দায়িত্ব গ্রহণ করলেও দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ রয়েছে বলে তিনি জানান। বিশেষ করে রমজানে বেশি ব্যবহৃত আমদানি নির্ভর পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম জোরদার করার কথাও তিনি উল্লেখ করেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, খেলাফত মজলিস মহানগরের সভাপতি তাজুল ইসলাম, এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক এডভোকেট আফজল হোসেন এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা সিলেটের সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চিন্তাপাই এর প্রথম শো রুমের উদ্বোধন

১

সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা

২

নজরুলের সিলেট আগমন সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়- কয়েস লোদী

৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসব উদ্বোধন

৪

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

৫

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

৬

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৭

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৮

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

১০

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

১১

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

১২

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

১৩

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১৪

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১৬

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৭

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৮

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৯

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

২০