নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারী ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভা থেকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়। সবার আগে বাংলাদেশ। কারণ আমরা বিশ্বাস করি, দেশের মানুষই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস।”
বৃহস্পতিবার দুপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, “শুধু ভোটের অধিকার বা কথা বলার স্বাধীনতা নয়, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড় করানোই আমাদের অঙ্গীকার।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার সময় কারা কী ভূমিকা রেখেছে, দেশের মানুষ তা দেখেছে ও বিচার করেছে। তিনি বলেন, “লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশের মালিক জনগণ।”
তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মিথ্যা, হঠকারিতা ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচার মুক্ত করার পর এখন মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে।

বক্তব্যের একপর্যায়ে ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই পৃথিবী, সূর্য-নক্ষত্র, জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। যেটার মালিক মানুষ নয়, সেটা দেওয়ার প্রতিশ্রুতি দিলে জনগণকে ধোঁকা দেওয়া হয়।” এ সময় উপস্থিত জনতা সমস্বরে ‘আল্লাহ’ বলে সাড়া দেয়।
আগের সরকারের আমলের নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “গত ১৫–১৬ বছরে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।”
সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান এবং প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেন। এর আগেই জনসভাস্থল মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। তিনি মঞ্চে আসার পর নেতা-কর্মীরা ‘দুলা ভাই, দুলা ভাই’ স্লোগানে মাঠ মুখরিত করে তোলেন।
জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তব্য দেন। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, সিলেট বিভাগের চার জেলার বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জনসভার আগে তারেক রহমান নগরীর উপকণ্ঠে একটি হোটেলে প্রায় শতাধিক তরুণ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০