নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সাহিত্য জাতির আত্মপরিচয়ের প্রধান বাহন। যে জাতি সাহিত্যচর্চায় পিছিয়ে পড়ে, সে জাতি চিন্তায় ও মননে দুর্বল হয়ে যায়। আলোর অন্বেষণ যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত সাহিত্য পদক প্রদান করছে, তা নতুন প্রজন্মের লেখকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এই আয়োজন কেবল সম্মাননা নয়, এটি সাহিত্যের প্রতি দায়বদ্ধতার প্রকাশ।

তিনি বলেন, সিলেট ঐতিহ্যগতভাবে সাহিত্য ও সংস্কৃতির এক উর্বর জনপদ। এখানকার লেখকরা দেশ-কাল-মানুষকে ধারণ করে যে সাহিত্য রচনা করছেন, তা জাতীয় সাহিত্যকে সমৃদ্ধ করছে। আলোর অন্বেষণ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখলে সাহিত্যচর্চার পরিসর আরও বিস্তৃত হবে।

তিনি রোববার (১৮ জানুয়ারী) রাতে ৬ষ্ঠ আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোর অন্বেষণ সভাপতি কবি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের পরিচালনায় নগরীর কেন্দ্রীয় মুসিলম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গণে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত বইমেলা মঞ্চে অনুষ্ঠিত পদক প্রদান অনুৃষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষাবিদ লেঃ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন, দৈনিক প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান সুমন কুমার দাশ ও ইন্ডিপিনডেন্ট টিভির ডিজিটাল মিডিয়ার সেন্ট্রাল ডেস্কের সিনিয়র সাব এডিটর সোহরাব আলম শান্ত।

এবার আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রাপ্তদের মধ্য রয়েছেন-আজীবন সম্মাননা পদক লাভ করেন কবি ও গবেষক অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। এছাড়া গবেষণায় কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, প্রবন্ধে কবি ও প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ, কবিতায় কবি নিশাত ফাতেমা ও প্রবাসী লেখক হিসেবে সম্মাননা লাভ করেন কবি ও সংগঠক সোহেল আহমদ। পদক প্রাপ্তির পর তাদের পক্ষ থেকে অনুভুতি প্রকাশ করে বক্তব্য প্রদান করা হয়।

মোস্তাক হোসেন সাকেলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি মুন্নী আক্তার ও কবি কাওসার আরা বেগম। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাসন রাজা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ চুন্নু, কবি মিলন কান্তি দাস, ছড়াকার এখলাছুর রহমান, কবি কামাল আহমদ, আলোর অন্বেষণর আপ্যায়ন সম্পাদক কয়েস আহমদ, সংগঠক মোস্তাক আহমদ সাকেল, কবি ফাতেহা বেগম, কবি হোসাইন হামিদ ও সুয়েজ আহমদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০