প্রেস বিজ্ঞপ্তি
১৩ জানুয়ারী ২০২৬, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই-এটি জাতির জন্য এক গভীর শোক ও অপূরণীয় ক্ষতি। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছি, তার মূল লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচার মুক্ত করা ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা চেয়েছিলাম আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ আর আমাদের ভাগ্যে জোটেনি। আমরা আপোষহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে

সোমবার জকিগঞ্জ উপজেলা-পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের নির্মম নির্যাতন ও অবহেলার মাধ্যমে তিলে তিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইতিহাস এই অন্যায় ও জুলুমের বিচার অবশ্যই করবে। এদেশের মানুষের একটিই অপূর্ণ রয়ে যাবে বেগম খালেদা জিয়া। যার কথা বাংলাদেশের প্রতিটা জণগন কাঁদছে

সভায় দোয়া পরিচালনা করেন সিলেট ৫ আসনের বিএনপি সমর্থিত জোটের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।

সভায় জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সেলিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিব্বির আহমদ রনি যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট ৫ আসনের বিএনপি সমর্থিত জোটের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সাল, সহ-সভাপতি ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, কানাইঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, হেফাজতে ইসলাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ খাদিমানি, মাওলানা বিলাল আহমদ ইমরান, এড.কাওসার রশিদ বাহার, মাওলানা রায়হান প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চিন্তাপাই এর প্রথম শো রুমের উদ্বোধন

১

সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা

২

নজরুলের সিলেট আগমন সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়- কয়েস লোদী

৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসব উদ্বোধন

৪

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

৫

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

৬

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৭

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৮

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

১০

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

১১

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

১২

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

১৩

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১৪

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১৬

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৭

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৮

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৯

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

২০