অন্বেষণ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসী সম্মাননায় ভূষিত লেখক-গবেষক ও কমিউনিটি সংগঠক ডক্টর এম এ মোশতাক

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) নগরীর কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রবাসী ব্যক্তিত্বদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসির খান। জেলা প্রশাসক মো. সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়, যেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের সম্মাননায় ভূষিত হন প্রবাসী লেখক, গবেষক ও সংগঠক ডক্টর এম এ মোশতাক ।
ডক্টর এম এ মোশতাক সিলেট শহরের লেচুবাগান, পীরমহল্লা এলাকার মরহুম আব্দুর রউফ সাহেবের প্রথম পুত্র। তিনি টাইগার্স ইন্টারন্যাশনাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রবাস বার্তা ২৪ ডটকমের সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ও বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক সহ বেশ কয়েকটি সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
প্রবাস জীবনেও তিনি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সর্বদা সক্রিয়। বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বর্তমানে তিনি সিলেট শহরে সুপ্রিম ল চেম্বারে আইনজীবী হিসেবে ও এলিট ট্রেইনিং সেন্টার এর পরিচালক হিসেবে শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
সম্মাননা গ্রহণের পর ডক্টর এম এ মোশতাক বলেন, “এই সম্মাননা আমার দীর্ঘ ৩৫ বছরের সামাজিক ও কমিউনিটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, যা আমাকে আপ্লুত করেছে এবং এটা আমাদের পরিবারের জন্য গর্বের।” ডক্টর এম এ মোশতাক সিলেট জেলা প্রশাসকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে দেশ ও মানুষের কল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রবাসীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, এবং তাদের অবদানকে সম্মান জানাতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০