অন্বেষণ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা–বন্ধের নতুন সময়সূচি নির্ধারন জেলা প্রশাসকের

সিলেট শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ লোডশেডিং কমানো, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের নতুন সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে এবং তা সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।
আদেশ অনুযায়ী, হোটেল ও রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিক ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া মিষ্টির দোকান, শাক-সবজি ও মাছের বাজার প্রতিদিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপসমূহ বিশেষ বিবেচনায় রাত ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যদিকে, শহরের অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে বন্ধ করতে হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সূচি অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একইদিন সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময়সূচি সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষণিক খোলা থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। মাজার সংলগ্ন স্যুভেনির শপগুলোর ক্ষেত্রেও রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার জন্য সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন ও পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০