অন্বেষণ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে নয়, আলাদা পথে দেশে আসছে আদরের বিড়াল ‘জেবু’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন এই খবরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা চলছে, তেমনি আলোচনায় উঠে এসেছে তার আদরের পোষা বিড়াল ‘জেবু’। সর্বশেষ জানা গেছে, যুক্তরাজ্যে থাকা সেই বিড়ালটিও বাংলাদেশে আসছে।
‘জেবু’ একটি সাইবেরিয়ান প্রজাতির বিড়াল। বয়স প্রায় ৭ বছর। তাকে দেশে আনার জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় অনুমোদন ও পাসপোর্টসহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ফলে জেবুর বাংলাদেশে আগমন এখন নিশ্চিত বলেই জানা যাচ্ছে।
তবে একটি দেশ থেকে আরেক দেশে বিড়াল পরিবহন সাধারণ যাত্রীবাহী বিমানে সম্ভব নয়। প্রাণী পরিবহনের জন্য আলাদা নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করতে হয়। সে কারণে তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে জেবুর আসার সম্ভাবনা নেই।
জানা গেছে, নির্ধারিত তাপমাত্রা ও সুরক্ষিত পরিবেশে কার্গো ব্যবস্থার মাধ্যমে জেবুকে বাংলাদেশে পাঠানো হবে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়, যাতে প্রাণীর কোনো ধরনের ঝুঁকি না থাকে।
উল্লেখ্য, তারেক রহমানের সঙ্গে ‘জেবু’র নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আগেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। ব্যস্ত রাজনৈতিক জীবনের ফাঁকে বিড়ালটির সঙ্গে খুনসুটি ও স্নেহঘন মুহূর্তের ছবি তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছিলেন, যা দ্রুত ভাইরাল হয়।
একটি সাক্ষাৎকারে তারেক রহমান জানান, বিড়ালটি মূলত তার মেয়ে জাইমা রহমানের হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা পুরো পরিবারের সদস্যে পরিণত হয়েছে। ভালোবাসা ও যত্নে ‘জেবু’ এখন পরিবারের সবারই আদরের সঙ্গী।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০