নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে BHRC-এর বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) সিলেট জেলা শাখা। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে সিলেটের ঐতিহ্যবাহী বন্দরবাজার সিটি করপোরেশন প্রাঙ্গণে এক বিরাট সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালী পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC সিলেট জেলা শাখার সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ’র গভর্নর ও প্রেসিডেন্ট শরিফ আহমেদ লস্কর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকারকর্মী, বীর মুক্তিযোদ্ধা রোটারি এম এ মতিন।

এ ছাড়াও বক্তব্য রাখেন, BHRC সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কামরুল, শাহীন হোসেন, আহসান হাবিব, তোরিছ মিয়া, মোঃ আসাদুজ্জামান রনি, মোহাম্মদ আকবর মিয়া, মোঃ জিয়াউর রহমান খান চৌধুরী, মোঃ আব্দুল হাকিম, মোঃ মুশাহিদ আলী, মাহবুব মিয়া, হাবিবুর রহমান, ইমাম উদ্দিন কামাল, তারেশ কান্তি দাস, শামীম আহমদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, ফজলুল করীম, মোঃ শাহরিয়ার হুসেন, রনজু মিয়া, মোঃ নাসির উদ্দীন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জামাল উদ্দিন ও কামাল আহমদ।

র‍্যালী পূর্ব সমাবেদশে বক্তারা বলেন, মানবাধিকার কেবল একটি স্লোগান নয় এটি মানুষের জন্মগত অধিকার, যা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিমাত্রের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে কথা বলবে, সমান সুযোগ পাবে, বৈষম্য ও অবমাননা থেকে মুক্ত থাকবে এটাই মানবাধিকারের মূল চেতনা।

বক্তারা আরও বলেন, একটি মানবিক সমাজ গঠন করতে হলে প্রথমেই প্রয়োজন সচেতনতা। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনের প্রতিটি স্তরে মানবাধিকারের চর্চা নিশ্চিত করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শুধু কোনো ব্যক্তিকে আঘাত করে না; এটি গোটা সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।

মানবাধিকার রক্ষায় আইনগত পদক্ষেপের পাশাপাশি মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন মানবাধিকার রক্ষায় সকলে নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশ হবে আরও ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমতাপূর্ণ।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বাধীনতার ঘোষক থেকে রাষ্ট্রনায়ক- সাজন আহমদ সাজু

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

“আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫” গবেষণায় পদক পাচ্ছেন গবেষক তাবেদার রসুল বকুল

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫ “আজীবন সম্মাননা” পাচ্ছেন কবি ও গবেষক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

১০

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

১১

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

১২

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

১৩

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

১৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বদরুজ্জামান সেলিম

১৫

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি মিশিগান শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

১৭

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

১৮

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

১৯

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

২০