অন্বেষণ ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় অগ্রগামী: বদরুজ্জামান সেলিম

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট বর্ণাঢ্য পরিবেশে দিবসটি পালন করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আর্তমানবতায় সর্বত্র’। বৃহস্পতিবার সকাল ১০টায় সারদা হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সারদা হলে ফিরে আসে। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামান সেলিম এবং পরিচালনা করেন ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন যুব সদস্য মাওলানা রেজাউল করিম।

সভাপতির বক্তব্যে বদরুজ্জামান সেলিম বলেন,
মানবতার কল্যাণে রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় নিবেদিতভাবে কাজ করছে। দুর্যোগ, সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রতিটি মুহূর্তে স্বেচ্ছাসেবকরা যে ভূমিকা পালন করেন, তা সত্যিই প্রশংসনীয়। এ বছরের প্রতিপাদ্য আমাদের দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে। মানবসেবায় স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি, সততা ও নিষ্ঠাই আমাদের বড় শক্তি।

ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বলেন,
রেড ক্রিসেন্টের প্রাণ হল স্বেচ্ছাসেবক। তাদের ত্যাগ, ভালোবাসা ও মানবিক মনোভাবের কারণেই ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়। রক্তদান থেকে দুর্যোগ ব্যবস্থাপনা সবক্ষেত্রেই তাদের অবদান অপরিসীম। সিলেট ইউনিটকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করছি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউনিট সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, কামরুজ্জামান দিপু, আবু সাইদ মোহাম্মদ ইব্রাহিম, ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন, সাবেক যুব প্রধান জালাল উদ্দিন শামীম, চৌধুরী লাবিব ইয়াসির, মোসাসাদ্দেক চৌধুরী সুমেল, সৈয়দ শিপন আহমদ, সুলতান আহমদ, হাবিবুর রশীদ জনি, কুলসুমা আক্তার সাথী, সাফা রহমান, লামিয়া রহমান ও সাদাত বিন হোসেন। বক্তারা বলেন, সমাজে মানবতার আলো ছড়ানোই রেড ক্রিসেন্টের মূল চেতনা। দুর্যোগ ও সংকটের সময়ে স্বেচ্ছাসেবকদের সাহসী ভূমিকা সমাজকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দেয়।

দিনব্যাপী আয়োজনে সারদা হল এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। র‌্যালি ও আলোচনায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

১০

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

১১

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

১২

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

১৩

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

১৪

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

১৫

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১৬

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১৭

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

২০