অন্বেষণ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’ পেলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে : এনামুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো মেডিকেল বোর্ডের ওপর নির্ভর করছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

তিনি জানান, কাতারের রয়েল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল বোর্ড ‘সবুজ সংকেত’ দিলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাবে।
এনামুল হক চৌধুরীর বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। তারা এরই মধ্যে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়টিও কাতার কর্তৃপক্ষই সমন্বয় করছে। আমরা নই, সব কিছুই কাতারের রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে, বলেন তিনি।

এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের মতোই থাকায় লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকরা জানান, খালেদা জিয়া এখনো ফ্লাই করার উপযুক্ত অবস্থায় নেই। গত দুই দিনে কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার রিপোর্ট পর্যালোচনা করছে বোর্ড।

শুক্রবার দুই দফায় মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্য-অবস্থার হালনাগাদ রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার- বদরুজ্জামান সেলিম

আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

১০

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

১১

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

১৩

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১৪

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১৫

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৭

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৮

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৯

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

২০