নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারী ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

সিলেটে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘আলোর অন্বেষণ’ বইমেলা। আগামীকাল শনিবার (১০ জানুয়ারী) বিকেল ৪টায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সন্ধ্যা ৬ টায় মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে কবিতাপাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যা।

বইমেলা চলবে ১৯ জানুয়ারী পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে বিকেল ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে আধিপত্যবাদবিরোধী সাহসী সৈনিক জুলাই যোদ্ধা শহীদ শরীফ মোঃ ওসমান হাদিকে।

এদিকে বইমেলা চলাকালে মেলা প্রাঙ্গনে প্রতিদিন থাকছে নানা আয়োজন।

এছাড়া মেলা চলাকালে আগামী ১১ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। ১২ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ১৩ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টায় ৬ষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে হবে পৃথক রচনা প্রতিযোগিতা। ১৪ জানুয়ারী বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতা। ১৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ১৬ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৭ জানুয়ারী শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে পাপড়ি-কারামত আলী সাহিত্য উৎসব। ১৯ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বইমেলা সফলের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’ এর সভাপতি সাজন আহমদ সাজু ও সাধারণ সম্পাদক এমজেএইচ জামিল (সাংবাদিক)।

এছাড়া বইমেলা ও মেলা চলাকালীন যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত যেকোন প্রয়োজনে (০১৭১২৩২৬০৯৯ -সাজু ও ০১৭১১৬৬৮৪৩৯ -জামিল) মোবাইল নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০