aloronneyshonnews
৮ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ১৯তম কেমুসাস বইমেলার উদ্বোধন

সিলেটের প্রাচীন সাহিত্য সংগঠন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর উদ্যোগে ৯ দিনব্যাপী ১৯তম কেমুসাস বইমেলার উদ্বোধন হয়েছে। সোমবার বিকেলে কেমুসাস প্রাঙ্গণে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান আনুষ্ঠানিকভাবে এ বইমেলার উদ্বোধন করেন। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে কেমুসাসের সাবেক সভাপতি, বিশিষ্ট সাহিত্য সংগঠক, কবি রাগিব হোসেন চৌধুরীকে। অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি হিসেবেও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেমুসাস বইমেলা উপকমিটির আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন বইমেলা উপ-কমিটির সদস্য সচিব কামরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সহসভাপতি ও কার্যকরী পরিষদ সদস্য অধ্যক্ষ কবি কালাম আজাদ, সহসভাপতি সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সৈয়দ মুহিবুর রহমান, রুহুল ফারুক, কার্যকরী পরিষদের সদস্য ছয়ফুল করিম চৌধুরী হায়াত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি অধ্যাপক বাছিত ইবনে হাবীব, কেমুসাসের লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনসারী, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, বইমেলা উপকমিটির সদস্য কবি ইশরাক জাহান জেলী, সিলেট সরকারি আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ ড. দিদার চৌধুরী, সিলেট আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ ড. এ এইচ সোলায়মান, অধ্যাপক রুহুল আমিন, কবি মুন্নি আক্তার, কবি সাজন আহমদ সাজু, সাংবাদিক লুৎফুর রহমান তোফায়েল, ছড়াকার জহুর মুনিম, ছড়াকার লোকমান হাফিজ, গীতিকার ওমর ফারুক, কবি আব্দুল বাসিত, ছড়াকার আব্দুস সামাদ, কবি প্রিন্সেস হেনা প্রমুখ।
ঢাকা ও সিলেটের মোট ২৮টি প্রকাশনা সংস্থা এ বছর বইমেলায় অংশগ্রহণ করছে। প্রতিদিনই পাঠক-লেখক আড্ডা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক আয়োজনে বইমেলা প্রাঙ্গণ মুখরিত থাকবে। বইমেলা উপলক্ষে প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- আআগামীকাল  বিকেল ৩টায় আবৃত্তি প্রতিযোগিতা; সন্ধ্যা ৬টায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভা।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০