অন্বেষণ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশিত হয়েছে সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থ

সাংবাদিক ও লেখক কাউসার চৌধুরীর নতুন বই ‘দ্বিতীয় জীবনের গল্প’ প্রকাশিত হয়েছে। আত্মজৈবনিক এ বইটি মৃত্যুর দরজা থেকে ফিরে আসার গল্প। ২০১৬ সালে সাংবাদিক কাউসার চৌধুরীর লিভার ও কিডনি বিকল হয়ে গেল। ব‍্যয়বহুল চিকিৎসা, নতুবা মৃত্যু- জীবন ও মৃত‍্যুর কঠিন সমীক্ষা। সেই সময়ে পাশে দাঁড়ান দেশ-বিদেশের সুহৃদরা।

লন্ডনের বাংলাদেশি তথা সিলেটি কমিউনিটি বিপুল পরিমাণ তহবিল সংগ্রহে সৃষ্টি হয় মানবিকতার এক নজিরবিহীন ইতিহাস। প্রায় কোটি টাকা ব্যয়ে করা হয় সাংবাদিক কাউসার চৌধুরীর লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট। যা এক বিরল ঘটনা। কেবল কিডনি ট্রান্সপ্লান্ট নয়, একসাথে লিভার ও কিডনির মতো দুটো অঙ্গ প্রতিস্থাপন করে তিনি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন।
মহান আল্লাহর অশেষ কৃপা আর মানুষের অকৃত্রিম ভালোবাসায় জীবনজয়ের গল্প’র এখানেই শেষ নয়, লিভার-কিডনি কেন কীভাবে নষ্ট হয়, কীভাবে সুস্থ রাখতে হয়, আবার শরীরের দুটো অঙ্গ বিকল হলে কোন পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট করতে হয়, এর বিস্তারিত বর্ননাসহ বিরল ঘটনাটি মৃত‍্যুর মুখ থেকে ফেরা সাংবাদিক তুলে ধরেছেন ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থে।
লেখক তার স্বচক্ষে দেখা ভারতীয় চিকিৎসা, দর্শনীয় স্থানেরও বিস্তারিত বর্ননাও রয়েছে। দেখা থেকে লেখাকে গল্পের ছলে লেখক তুলে ধরেই লিখেছেন ‘দ্বিতীয় জীবনের গল্প’।
নয় বছর আগে মৃত্যু পথযাত্রী সাংবাদিক কাউসার চৌধুরীর জীবন বাঁচাতে বিলেত প্রবাসীরা দানের ক্ষেত্রে এক নজিরবিহীন রেকর্ড গড়েছিলেন। একজন বাংলা ভাষাভাষি সাংবাদিকের চিকিৎসা সহায়তায় এতো বেশি দানের রেকর্ড বিরল ঘটনা । দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক কাউসার চৌধুরী সুস্থ হয়ে সক্রিয়ভাবে সাহসের সাথে সাংবাদিকতা করছেন ।
তিনি তার চিকিৎসা কার্যক্রম, প্রবাসীদের অভুতপূর্ব দান ও সহযোগিতা নিয়ে “দ্বিতীয় জীবনের গল্প” লিখেছেন। বইটির প্রকাশ করেছে লন্ডনের প্রকাশনা প্রতিষ্ঠান এম.জে.এম (MJM publisher UK) পাবলিশার্স। পরিবেশক হিসেবে রয়েছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান উৎস প্রকাশন। প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষের প্রচ্ছদে ঝকঝকে ছাপা ও বাঁধাইয়ের এ বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। বইটি
রকমারি ডটকম ও সিলেটের লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে ।
বইটির প্রকাশক এম.জে.এম (MJM publisher UK) পাবলিশারের চেয়ারম্যান ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী জানিয়েছেন,এটি একটি সাকসেস স্টোরি। লন্ডন ও সিলেটে পৃথকভাবে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জীবন যুদ্ধে যারা হেরে গেছেন তাদের জন্য বইটি প্রভাবক গ্রন্থ হতে পারে। তিনি বইটির প্রচার-প্রসারে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০